বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

নাঈমুল ইসলাম খানের পরিবারের ১৬৩ ব্যাংক একাউন্ট অবরুদ্ধ

এসব একাউন্টে মোট ৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা রয়েছে।

by ঢাকাবার্তা
নাঈমুল ইসলাম খান, নাসিমা খান মন্টি ও তাদের তিন কন্যা।

স্টাফ রিপোর্টার ।।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী নাসিমা খান মন্টি এবং তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান ও আদিভা নাঈম খানের নামে থাকা ১৬৩টি ব্যাংক একাউন্ট অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব একাউন্টে মোট ৬ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৯৪৪ টাকা রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পর এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নাঈমুল ইসলাম খান, নাসিমা খান মন্টি ও তাদের তিন কন্যা।

নাঈমুল ইসলাম খান, নাসিমা খান মন্টি ও তাদের তিন কন্যা।

দুদকের উপপরিচালক আফরোজ হক খান এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, নাঈমুল ইসলাম খানের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে নিজের ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৮৬ কোটি টাকা জমা করার অভিযোগ রয়েছে। মানিলন্ডারিংসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। অনুসন্ধান সম্পন্ন হওয়ার আগেই অর্থ স্থানান্তর হলে তদন্ত ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি একই আদালত নাঈমুল ইসলাম খানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net