১৮৭
স্টাফ রিপোর্টার ।।
সমকালের নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহেদ মুহাম্মদ আলী। আজ বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা শাহেদ মুহাম্মদ আলী ১৯৯৭ সালে ভোরের কাগজে সহ-সম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রথম আলোতে যোগ দেন। সেখানে তিনি প্রধান প্রতিবেদক, বার্তা সম্পাদক এবং জ্যেষ্ঠ বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এরপর তিনি কালের কণ্ঠে সম্পাদক হিসেবে কাজ করেন। সর্বশেষ তিনি সমকালের সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন।
