শনিবার, মার্চ ১৪, ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনা ও মশা নিয়ন্ত্রণের কাজে সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই সেনাবাহিনীর

by ঢাকাবার্তা
বাংলাদেশ সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার ।।

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং এডিস মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ মঙ্গলবার সেনাবাহিনীর ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ধরনের কোনো কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক খবরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জানিয়েছেন যে, আসন্ন ঈদে কোরবানির বর্জ্য পরিষ্কার এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিযুক্ত করা হবে। এ প্রসঙ্গে সেনাবাহিনী জানায়, তারা এ ধরনের কোনো কার্যক্রম সম্পর্কে অবগত নয় এবং ভবিষ্যতেও এতে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তাদের নেই।

সেনাবাহিনী আরও জানায়, তারা দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এ ধরনের নাগরিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাগুলোকেই দায়িত্ব প্রদান করাটাই অধিক যুক্তিসংগত বলে তারা মনে করে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net