বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানালেন মির্জা আব্বাস

ডিআরইউর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ রমজান) ডিআরইউ চত্বরে আয়োজিত এ মাহফিলে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

ইফতার পূর্ব আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কিছু ব্যবসায়ীর সঙ্গে কিছু রাজনৈতিক দলের সম্পর্ক থাকলেও তা সাংবাদিকরা প্রকাশ করেন না। তিনি সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের লেখনী জাতির কল্যাণ আনতে পারে, আবার ক্ষতির কারণও হতে পারে।” এ সময় তিনি আসিয়া ধর্ষণ মামলার বিচার দাবি করেন।

সাংবাদিকদের প্লট বরাদ্দ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “এই বিষয়ে আমি একমাত্র আসামি, কিন্তু সাংবাদিকদের কেউ আসামি হয়নি। এটি আমার জন্য কষ্টের।”

জামায়াত ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেন, আসিয়ার মৃত্যুর ঘটনায় পুরো দেশ ব্যথিত। তিনি বলেন, “এ ধরনের ধর্ষকদের বিচার নিশ্চিতে আমাদের এক ও অভিন্ন হতে হবে, গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।”

ইফতার মাহফিলে রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ

ইফতার মাহফিলে রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ

তিনি আরও বলেন, “রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন। একইভাবে গণমাধ্যমকর্মীদেরও বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদের ভুল হয়। তবে মিডিয়াকে আমাদের ভালো দিকগুলোও তুলে ধরতে হবে।”

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে উপস্থিত রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের ধন্যবাদ জানান। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম ও ডিআরইউ সহসভাপতি এবং ইফতার কমিটির আহ্বায়ক গাজী আনোয়ার।

এছাড়া উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন লিটন, কবির আহমেদ খান, ডিআরইউ কল্যাণ সম্পাদক ও ইফতার কমিটির সদস্য সচিব রফিক মৃধা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহের, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য **মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম)**সহ ডিআরইউ সদস্যরা।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net