স্টাফ রিপোর্টার ।।
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। তার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।
মানিক মিয়া এবং আনোয়ার হোসেন মঞ্জু, পিতা-পুত্র উভয়েই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।
