বুধবার, মার্চ ১১, ২০২৬

আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

“এই নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য।”

by ঢাকাবার্তা ডেস্ক
পোশাক রপ্তানি বন্ধে আমেরিকা-ইউরোপের পাঁয়তারা বাস্তবায়ন হবে না: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য ডেস্ক।।

দেশে চিনির উৎপাদন নেই, ভারতীয় চিনি আমদানিও বন্ধ; সে কারণে আপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, “জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হলেও ডলারের দাম বৃদ্ধির কারণে চিনির আমদানি কর কমানো সম্ভব হয়নি।”

বুধবার সকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন মন্ত্রী। এসময় দ্রব্যমূল্য নিয়ে টিপু মুনশি বলেন, “শীতকালীন শাকসবজি, চাল, তেল, ডাল, আলু, মুরগিসহ অনেক খাদ্য পণ্যের দাম আগের চেয়ে অনেকটাই কমেছে।”

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় দলীয় মনোনয়ন পাওয়া ও নিজের জয়ের বিষয়ে তিনি বলেন, “এই নির্বাচন শুধু নিজের জন্য নয়, নৌকার জন্য ও উন্নয়নের জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই আসনে যাকে মনোনয়ন দিতেন আমি তার পক্ষেই কাজ করতাম।”

রংপুরের উন্নয়ন নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। গ্যাস এসেছে উত্তরে। অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে শিক্ষা, চাকরি, যোগাযোগ, স্বাস্থ্য ও ভারি শিল্প স্থাপনের মধ্য দিয়ে রংপুর অনন্য স্থানে জায়গা করে নেবে।”

তিনি বলেন, “এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য রংপুরের নামে একটি ইপিজেড বাস্তবায়নে চিঠি চালাচালি চলছে।” নির্বাচন শেষে আগামী বছর প্রধানমন্ত্রী সদয় হয়ে এই ঘোষণা তিনি নিজেই দেবেন বলেও মন্তব্য করেন টিপু মুনশি।

 

আরও পড়ুন: বিদেশফেরত ২ লাখ কর্মীকে ২৭০ কোটি টাকা প্রণোদনা দিচ্ছে সরকার

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net