রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে সয়াবিন তেলের দাম বাড়াচ্ছে সরকার

সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

by ঢাকাবার্তা
সয়াবিন তেল

স্টাফ রিপোর্টার ।।

ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দাম কত বাড়ানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে উপদেষ্টা কোনো মন্তব্য না করলেও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা যে প্রস্তাব দিয়েছে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। বিষয়টি পর্যালোচনা করে আবার বৈঠক করে দাম বৃদ্ধির হার নির্ধারণ করা হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ১ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠেছে বলে তারা জানিয়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা, যা গত ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছিল।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের দাম যৌক্তিক হারে সমন্বয়ের বিষয়ে কাজ করছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net