শনিবার, মার্চ ১৪, ২০২৬

একসঙ্গে চার তরুণীর বিষপান, মারা গেলেন দুজন

কোনো কারণে মন খারাপ ছিল চার তরুণীর। ঠিক হলো, সব বান্ধবী মিলে একসঙ্গে আত্মহত্যা করবেন। পরিকল্পনা অনুযায়ী বিষপান করলেন তারা।

by ঢাকাবার্তা ডেস্ক
একসঙ্গে চার তরুণীর বিষপান, মারা গেলেন দুজন

বিদেশ ডেস্ক।।

কোনো কারণে মন খারাপ ছিল চার তরুণীর। ঠিক হলো, সব বান্ধবী মিলে একসঙ্গে আত্মহত্যা করবেন। পরিকল্পনা অনুযায়ী বিষপান করলেন তারা। এতে দুজন মারা গেলেন। আর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন বাকি দুজন। ঘটনাটি ভারতের বিহারের।আত্মহত্যার চেষ্টা করা চার তরুণীর মধ্যে রয়েছে দুই বোনও। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। গত রবিবার সন্ধ্যায় কোনো কারণে তারা সবাই হতাশ হয়ে পড়েছিলেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়, একসঙ্গে সবাই নিজেদের জীবন শেষ করে দেবেন।

পরিকল্পনা অনুযায়ী প্রথমে বিষ খেয়ে নেন দুই বোন। খবর পেয়ে বিষপান করেন তাদের আরো দুই বান্ধবী। চারজনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাদের হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

এদিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় এক বোনের। পর দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরেক তরুণীর। এ ঘটনায় স্তব্ধ দুই বোনের বাবা। মেয়েরা কেন এমন সিদ্ধান্ত নিলো তিনি তা ভাবতেই পারছেন না। আপাতত ঔরঙ্গাবাদের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই তরুণী। স্থানীয় পুলিশ কর্মকর্তা আমানুল্লাহ খান বলেন, আপাতত দুই তরুণীর সুস্থতার জন্য অপেক্ষা করছি। তারা কেন এমন সিদ্ধান্ত নিলো তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন তাদের জবানবন্দি দেওয়ার মতো শারীরিক অবস্থা নেই।

 

আরও পড়ুন: এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net