বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কক্সবাজারের সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধু বিচ করার প্রস্তাব

গতকাল সোমবার সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

by ঢাকাবার্তা ডেস্ক
কক্সবাজারের সুগন্ধা বিচের নাম বঙ্গবন্ধু বিচ করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার।।

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা বিচ ও সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত অংশের নাম বদলের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা পয়েন্টকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে বঙ্গবন্ধু বিচ এবং সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলীর মাঝামাঝি সৈকতকে বীর মুক্তিযোদ্ধা বিচ নামে নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। গতকাল সোমবার সৈকতের দুটি পয়েন্টের নাম পরিবর্তন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কক্সবাজারের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

চিঠি থেকে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া সৈকতের এই দুটি পয়েন্টের নাম পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন নামকরণের জন্য একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net