বুধবার, মার্চ ১১, ২০২৬

কুয়েতের নতুন আমির শেখ মিশাল

আমির শেখ নাওয়াফের মৃত্যুর কয়েকঘণ্টার মধ্যে ৮৩ বছর বয়সী শেখ মিশালকে নতুন আমির হিসেবে ঘোষণা করেছে কুয়েত

by ঢাকাবার্তা ডেস্ক
কুয়েতের নতুন আমির শেখ মিশাল

বিদেশ ডেস্ক।।

কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পরপরই তার সৎভাই ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে দেশটির নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। শনিবার (১৬ ডিসেম্বর) আমির শেখ নাওয়াফের মৃত্যুর কথা জানায় কুয়েত। তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর কয়েক ঘণ্টা পর মিশালকে নতুন আমির হিসেবে ঘোষণা করে কুয়েতের মন্ত্রিসভা।

 

গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে, ২০২১ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে কুয়েত আমিরের মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। কুয়েতের আমিরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর উপসাগরীয় অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। ওই অঞ্চলের অনেক দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তিনদিনের জন্য সরকারি দপ্তরগুলো বন্ধের পাশাপাশি ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত।

 

নতুন আমিরের দায়িত্ব পাওয়া মিশালের বয়স ৮৩ বছর। ২০২০ সালে তখনকার আমির সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর ৮০ বছর বয়সে ক্রাউন প্রিন্স হয়েছিলেন মিশাল। নাওয়াফ অসুস্থ থাকায় কুয়েতের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন ক্রাউন প্রিন্স মিশাল। নাওয়াফের বদলে কয়েকদিন আগে মিশাল যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক করেছিলেন। এছাড়া কুয়েতের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণাও এসেছিল তার মুখ থেকে।

 

আরও পড়ুন: দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর উড়িয়ে দিলেন ছোটা শাকিল

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net