বুধবার, মার্চ ১১, ২০২৬

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল চীন-রাশিয়া

চীন ও রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের তোলা এ প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়েই রয়েছে অস্পষ্টতা। এ প্রস্তাব পাস হলে ইসরায়েল আরও ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা পাবে। তাই এ প্রস্তাবে ভেটো দিয়েছে তারা।

by ঢাকাবার্তা ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল চীন-রাশিয়া

বিদেশ ডেস্ক।।

ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে আজ শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলেছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া ও চীনের ভেটোতে প্রস্তাবটি পাস হয়নি। অবিলম্বে গাজায় অন্তত ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানানোর বিষয়টি তুলে প্রস্তাবে বলা হয়েছিল, এটা হলে গাজার বেসামরিক ফিলিস্তিনিদের সুরক্ষা ও ত্রাণসহায়তা পাঠানো যাবে। তবে চীন ও রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের তোলা এ প্রস্তাবে যুদ্ধবিরতির বিষয়েই রয়েছে অস্পষ্টতা। এ প্রস্তাব পাস হলে ইসরায়েল আরও ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা পাবে। তাই এ প্রস্তাবে ভেটো দিয়েছে তারা।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থানে যাচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ তোলা যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব তারই ইঙ্গিত দিচ্ছে। কারণ, গত পাঁচ মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হলেও যুক্তরাষ্ট্র ‘যুদ্ধবিরতি’ শব্দটি এড়িয়ে আসছিল। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানসহ গাজায় যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপেও ভেটো দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদকে বলেন, ‘পরিষদের অধিকাংশ সদস্যরাষ্ট্রই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও দুর্ভাগ্যবশত রাশিয়া ও চীনে এতে ভেটো দিল।’ ভোটাভুটির আগে তিনি বলেন, আজ এ প্রস্তাব গৃহীত না হলে সেটা হবে একটি ‘ঐতিহাসিক ভুল’।

 

আরও পড়ুন: ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করলো কানাডা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net