বুধবার, মার্চ ১১, ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হওয়া সংঘাতে এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল।

by ঢাকাবার্তা ডেস্ক
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

বিদেশ ডেস্ক।।

জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম) আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে ওই ঘাঁটিতে ড্রোন হামলার এ ঘটনা ঘটেছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর শুরু হওয়া সংঘাতে এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনাদের মৃত্যুর ঘটনা ঘটল। এর আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী হতাহতের কোনো খবর দেয়নি।

 

আরও পড়ুন: স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় মহড়া করতে যাচ্ছে ন্যাটো

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net