রবিবার, মার্চ ১৫, ২০২৬

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রবিবার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে— তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

by ঢাকাবার্তা ডেস্ক
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু রবিবার

বাণিজ্য ডেস্ক।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার (২৪ মার্চ) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কবে, কোন তারিখের টিকিট বিক্রি করা হবে— তা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, রবিবার ২৪ মার্চ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

গত ১৩ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে  সকালে, আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে বেলা দুইটা থেকে।

প্রতিদিন আন্তনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। নন-এসি কামরায় মোট আসনের এক-চতুর্থাংশের সমান দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (https://eticket.railwaz.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

 

আরও পড়ুন: ‘চাপ থেকে বাঁচতে’ খলিল গরুর মাংসের দাম বাড়িয়েছেন ১০০ টাকা

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net