বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

তাপসী পান্নু ১০ বছর প্রেমের পরে এই মার্চে বিয়ে করছেন

প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই ঘর বাঁধছেন ‘হাসিন দিলরুবা’ অভিনেত্রী।

by ঢাকাবার্তা ডেস্ক
তাপসী পান্নু ১০ বছর প্রেমের পরে এই মার্চে বিয়ে করছেন

বিনোদন ডেস্ক।।

বিয়ের বাজনা বেজেই চলছে বলিউডে। গত কয়েক মাসে বেশ কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। ক’দিন আগেই জমকালো আয়োজনে দ্বৈত জীবন শুরু করলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেই খবরের রেশ কাটতে না কাটতেই আরেক অভিনেত্রীর বিয়ের সানাই বেজে উঠছে। এবারের তারকা তাপসী পান্নু। জানা গেছে, দীর্ঘ ১০ বছরের প্রেম অধ্যায় পেরিয়ে এবার তিনি বিয়ে করছেন। প্রেমিক ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গেই ঘর বাঁধছেন ‘হাসিন দিলরুবা’ অভিনেত্রী।

 

তাপসী ও ম্যাথিয়াস

এই মার্চেই বিয়েটা সেরে নেবেন তাপসী ও ম্যাথিয়াস। রাজস্থানের প্রাসাদ নগরী উদয়পুরে হবে বিয়ের আয়োজন। তবে সেই আয়োজনে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত থাকবেন। কোনও বড় তারকাকে তারা নিমন্ত্রণ দিচ্ছেন না। সূত্রের তথ্য অনুসারে, তাপসী ও ম্যাথিয়াসের বিয়ে হবে শিখ ও খ্রিষ্টান দুই রীতিতে।

প্রেমের বিষয়টি কখনও লুকোছাপা করেননি তাপসী। বরাবরই তা স্বীকার করেছেন, প্রকাশ্যে রেখেছেন। গেলো বছরের জুলাইতে সোশ্যাল মিডিয়ায় এক ভক্ত তাপসীর কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান। তখন অভিনেত্রী বলেছিলেন, বিয়ে নিয়ে তাদের তাড়াহুড়ো নেই। যখন সন্তান নেওয়ার পরিকল্পনা করবেন, তখনই বিয়ে করতে চান। সেই পরিকল্পনাতেই হয়তো এগোচ্ছেন তারা।

প্রসঙ্গত, তাপসী পান্নুকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ডাঙ্কি’ সিনেমায়। রাজকুমার হিরানির নির্মাণে এই ছবিতে তার নায়ক শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ও লাড়কি হ্যায় কাহাঁ’, ‘ফির আয়ি হাসিন দিলরুবা’, ‘খেল খেল মে’ ছবিগুলো।

 

আরও পড়ুন: মাতৃভাষা জানেন না জাহ্নবী!

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net