বুধবার, মার্চ ১১, ২০২৬

নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

 নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র। 

by ঢাকাবার্তা ডেস্ক
নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

বিদেশ ডেস্ক।।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। সোমবার (২৫ মার্চ) প্রস্তাবটি পাস হয়। এতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতির প্রস্তাব পাসে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবের সবকিছুর সঙ্গে যুক্তরাষ্ট্র একমত নয়। তাই আমরা ভোটদানে বিরত ছিলাম। তিনি বলেছিলেন, নির্দিষ্ট কিছু সংশোধনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে ছিল হামাসের নিন্দা জানানোর আমাদের প্রস্তাব। মার্কিন দূত বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া হলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়বে।

আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেজ বলেছেন, এটি খুব তাৎপর্যপূর্ণ অগ্রগতি। প্রায় ছয় মাস পর এই প্রথম মোটামুটি সর্বসম্মতিতে পাস হয়েছে। অতীতে যুক্তরাষ্ট্র তিনবার ভেটো দিয়েছে। কিন্তু এবার ভোটদানে বিরত থেকে প্রস্তাবটি পাসের সুযোগ দিয়েছে তারা। তিনি আরও বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব হলো আন্তর্জাতিক আইন। জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র তা মেনে চলতে বাধ্য।

 

আরও পড়ুন: গাজায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েল

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net