বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

পশ্চিমবঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রেন, নিহত ৮

by ঢাকাবার্তা
দুর্ঘটনাস্থল

ঢাকাবার্তা ডেস্ক ।। 

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে আজ সোমবার পণ্যবাহী একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, দুর্ঘটনার সময় পণ্যবাহী ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ কারণে যাত্রীবাহী ট্রেনটির অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও জয়া ভার্মা সিনহা জানান, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মানবভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পণ্যবাহী ট্রেনটির চালক সিগনাল অমান্য করেছিলেন।

দুর্ঘটনার শিকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে গিয়েছিল। গন্তব্য ছিল ত্রিপুরার আগরতলা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net