বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বাস থেকে বছরে চাঁদাবা‌জি ১০৫৯ কোটি টাকা, ৬০ শতাংশ ভাগ পায় পুলিশও: টিআইবি

যার ভেতর পুলিশেরাই পায় ৬০ শতাংশ ভাগ। দেখে মনে হবে চাঁদাবাজি পুলিশের প্রধান চাকরির উদ্দেশ্য।

by ঢাকাবার্তা ডেস্ক
বাস থেকে বছরে চাঁদাবা‌জি ১০৫৯ কোটি টাকা, ৬০ শতাংশ ভাগ পায় পুলিশও: টিআইবি

অপরাধ ডেস্ক।।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায়  উঠে এসেছে, দেশে ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে ১ হাজার ৫৯ কোটি টাকা চাঁদা আদায় হয়। এ চাঁদাবাজির ভাগ পায় দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী, ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, মালিক-শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।  যার ভেতর পুলিশেরাই পায় ৬০ শতাংশ ভাগ। দেখে মনে হবে চাঁদাবাজি পুলিশের প্রধান চাকরির উদ্দেশ্য। মঙ্গলবার (৫ মার্চ) এক প্রেস কনফারেন্সে ‘ব্যক্তি মালিকানাধীন বাস পরিবহন ব্যবসায় শুদ্ধাচার’ শীর্ষক এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রেস কনফারেন্সে এক প্রশ্নের উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “চাঁদাবাজির এ হিসাব খুবই রক্ষণশীল হিসাব। বাস্তবে এর চেয়ে বহুগুণ বেশি চাঁদাবাজি হয় এবং এ চাঁদার ভাগ নানা পর্যায়ে যায়। যেহেতু খাতটি রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে সেহেতু চাঁদার নিয়ন্ত্রণও তাদের হাতে।”

তিনি আরও বলেন, “এই খাতটি আপাদমস্তক দুর্নীতিতে জর্জরিত। বিশেষ করে রাজনৈতিক প্রভাবের কারণে এ খাত জিম্মি হয়ে আছে। ফলে যাত্রীরা প্রত্যাশিত সেবা পাচ্ছে না।”

টিআইবির গবেষণায় উঠে এসেছে, দেশের বৃহৎ বাস কোম্পানির প্রায় ৯২ শতাংশ পরিচালনার সঙ্গে রাজনীতিবিদরা সম্পৃক্ত। এর মধ্যে ৮০ শতাংশই ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। এতে আরও উঠে এসেছে, ৬০ দশমিক ৫ শতাংশ যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

 

আরও পড়ুন: ২ হাজার কোটি টাকা পাচার : ঢাকা টাইমসের সম্পাদক কারাগারে

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net