বাণিজ্য ডেস্ক।।
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন ইকবাল আহমেদ। তিনি কোম্পানিটির পরিচালক ছিলেন। আজ সোমবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইকবাল আহমেদ আগামী চার বছর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। কোম্পানির দীর্ঘদিনের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানকে সরকার ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী নিয়োগ করায় তিনি গত মাসে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এমডি পদ থেকে পদত্যাগ করেন। আইন অনুযায়ী কোনো মন্ত্রী লাভজনক অন্য কোনো পদে থাকতে পারেন না। তাই নাজমুল হাসানকে বেক্সিমকোর দায়িত্ব ছাড়তে হয়।
আরও পড়ুন: আবারও ইভ্যালির রাসেল ও নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
