বুধবার, মার্চ ১১, ২০২৬

রমজানে গাজার রাফাহ শহরে আক্রমণের হুমকি ইসরায়েলের

সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মুক্তি দেওয়া না হলে রমজানের শুরুতেই সেখানে হামলা করবে তারা। শহরটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক চাপের মধ্যেই এমন ঘোষণা দিলো দেশটি।

by ঢাকাবার্তা ডেস্ক
রমজানে গাজার রাফাহ শহর আক্রমণের হুমকি ইসরায়েলের

বিদেশ ডেস্ক।।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর আক্রমণ করার সময়সীমা নির্ধারণ করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মি বাকি ইসরায়েলিদের মুক্তি দেওয়া না হলে রমজানের শুরুতেই সেখানে হামলা করবে তারা। শহরটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক চাপের মধ্যেই এমন ঘোষণা দিলো দেশটি। সোমবার (১৯ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ইসরায়েলে তিন ব্যক্তি নিয়ে গঠিত যুদ্ধ মন্ত্রিসভার অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত সামরিক প্রধান বেনি গ্যান্টজ। রবিবার জেরুজালেমে আমেরিকান ইহুদি নেতাদের সঙ্গে একটি সম্মেলনে তিনি বলেছেন, ‘বিশ্ববাসী এবং অবশ্যই হামাস নেতাদের জানতে হবে: রমজানের মধ্যে আমাদের জিম্মিরা বাড়ি ফিরে না আসলে রাফাহ এলাকাসহ সর্বত্র যুদ্ধের দামামা বাজবে।’ এসময় তিনি আরও বলেন, ‘হামাসের হাতে একটি সুযোগ রয়েছে। তারা আত্মসমর্পণ করলে, জিম্মিদের মুক্তি দিলে গাজার বেসামরিক নাগরিকরা রমজানের উৎসব উদযাপন করতে পারবে।’

গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কিংবা একটি মানবিক বিরতির আলোচনার সম্ভাবনা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার ভোট হয়েছে। প্রত্যেকবারই এই প্রস্তাবে ভেটো প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবারও একটি ভোট হবে বলে আশা করা হচ্ছে। এবারও এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। তবে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য সরকারগুলোর সঙ্গে জাতিসংঘও ইসরায়েলকে রাফাতে তাদের পরিকল্পিত আক্রমণ বন্ধ করার জন্য ক্রমবর্ধমান জরুরি আবেদন জারি করে যাচ্ছে।

ইসরায়েলি সরকারের দাবি, মিসরের সীমান্তবর্তী গাজার এ শহরটিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটি রয়েছে।রাফাহ শহরে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনসংখ্যার তিন-চতুর্থাংশ আশ্রয় নিয়েছে। সেখানে পর্যাপ্ত খাবার, পানি এবং ওষুধের সংকটের মধ্যেই বিস্তীর্ণ তাঁবুর নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তারা।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net