শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

সমালোচকদের তোয়াক্কা না করে বইছে ‘অ্যানিমেল’ ঝড়

১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবি। আর প্রথম দিনই ছক্কা হাঁকালেন রণবীর কাপুর। বিশ্বজুড়ে প্রথম দিনে ছবিটি ১১৬ কোটি টাকা সংগ্রহ করেছে

by ঢাকাবার্তা ডেস্ক
সমালোচকদের তোয়াক্কা না করে বইছে ‘অ্যানিমেল’ ঝড়

বিনোদন ডেস্ক।।

ছবিটি নিয়ে ভারতীয় সমালোচকদের কোনও উচ্চাশাই ছিলো না, বরং ছিলো অবহেলা। সেই অবহেলা ভুল প্রমাণ করে মুক্তির প্রথম দিনেই সব রেকর্ড ভেঙে চুরমার করলো ‘অ্যানিমেল’। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবি। আর প্রথম দিনই ছক্কা হাঁকালেন রণবীর কাপুর। বিশ্বজুড়ে প্রথম দিনে ছবিটি ১১৬ কোটি টাকা সংগ্রহ করেছে।

নির্মাতারা জানিয়েছেন আয়ের তথ্যটি, ‘কোনও উৎসব বা ছুটিতে মুক্তি না পাওয়া স্বত্বেও প্রথম দিনে সব থেকে বেশি আয় করা হিন্দি ছবি এটি।’ ‘অ্যানিমেল’ ছবির সঙ্গে মুক্তি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত এবং ভিকি কৌশল অভিনীত ‘শ্যাম বাহাদুর’। ভিকির ছবি তো পরের কথা, চলতি বছর মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবিকেও টপকে গেলো ‘অ্যানিমেল’। প্রথম দিন বক্স অফিসে বিশ্বজুড়ে শাহরুখের ছবিটি ১০৬ কোটি সংগ্রহ করেছিল। ১০ কোটি বেশি সংগ্রহ করে ‘পাঠান’কেও টপকে গেলেন রণবীর। তবে অটুট আছে ‘জওয়ান’ রেকর্ড। এই ছবিটি বক্স অফিসে প্রথম দিন ১২৫ কোটি টাকা আয় করেছিল বিশ্বজুড়ে।

এদিকে সেল রিপোর্ট বলছে, প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই ‘অ্যানিমেল’ আয় করেছে ৬১ কোটি টাকা। অর্থাৎ শুধু হিন্দি ভাষা থেকে এই ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি টাকা। তেলুগু ভার্সন থেকে এই ছবি আয় করেছে ১০ কোটি টাকার কিছু বেশি। সে দিক থেকে ‘অ্যানিম্যাল’ শুধু রণবীরের ক্যারিয়ারের সব থেকে বড় মুক্তিই নয়, হিন্দি সিনেমার ইতিহাসেও এই ছবি নজির গড়লো। এর আগে অন্য কোনও ছবি ভারতে এমন ‘ওপেনিং ডে’ পায়নি। এর আগে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। তার পর ছিল ‘কেজিএফ ২’ ৫৩.৯৫ কোটি টাকা। তৃতীয় স্থানে ছিল ‘ওয়ার’ ৫৩.৩৫ কোটি টাকা, চতুর্থ ‘টাইগার ৩’ যার আয় ছিল ৪৪.৫০ কোটি টাকা।

‘অ্যানিমেল’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুর, অনিল কাপুর, ববি দেওল এবং রাশমিকা মন্দানাকে। সন্দীপ রেড্ডি ভাঙা এই ছবিটির পরিচালনা করেছেন। সদ্যই প্রকাশ্যে এসেছে যে ‘অ্যানিমেল’ ছবির সিক্যুয়েল আসতে চলেছে। সেখানে থাকবে রণবীর কাপুরের দ্বৈত চরিত্র।

 

আরও পড়ুন: ভারতীয় ছবি আমদানি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net