বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘হয়নি যাবার বেলা’র গায়ক চাইমের খালিদ আর নেই

জানা যায়, বুকে ব্যাথা নিয়ে সন্ধ্যায় বাড়ির পাশে গ্রীনরোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি হন খালিদ। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সোয়া ৭টায় কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন।

by ঢাকাবার্তা ডেস্ক
'হয়নি যাবার বেলা'র গায়ক চাইমের খালিদ আর নেই

বিনোদন ডেস্ক।।

জনপ্রিয় ব্যান্ড শিল্পী খালিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোড হাসপাতালে মারা যান তিনি। জানা যায়, বুকে ব্যাথা নিয়ে সন্ধ্যায় বাড়ির পাশে গ্রীনরোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি হন খালিদ। তবে অবস্থার অবনতি হলে সন্ধ্যা সোয়া ৭টায় কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজের নানা অঙ্গনে। খালিদ গান গাওয়া শুরু করেন ১৯৮১ সালে। পুরোপুরিভাবে শুরু হয় ৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডের সঙ্গে। তাকে বলা হতো নব্বইয়ের দশক বা তারপর পর্যন্ত মিক্স মাস্টার। কারণ তখন কোনো মিক্স অ্যালবাম বের হলে তার একটি গান হলেও সেই অ্যালবামে থাকত।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’- এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ। দীর্ঘ সময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। এ ছাড়া গত কয়েক দশকে যেসব শিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিতে সুনাম কুড়িয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছেন তার মধ্যে তিনি অন্যতম।

অনেকদিন ধরে আড়ালে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমান্স নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে স্কুলে পড়ছে।

 

আরও পড়ুন: রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ আর নেই

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net