মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

হরদীপ সিং হত্যার প্রভাব পড়তে পারে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে

ভারতকে হুমকি দিলেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

by ঢাকাবার্তা ডেস্ক
হরদীপ হত্যার প্রভাব পড়তে পারে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে

খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের জেরে কানাডা ও ভারতের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। দুই দেশের এমন সম্পর্কের জেরে পশ্চিমা বিশ্বও উদ্বিগ্ন। এ নিয়ে খানিকটা ভারতকে হুমকি দিলেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি বলেছেন, হরদীপ সিং হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকোর এক খবরে বলা হয়েছে, কানাডা ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে ভারতে মার্কিন দূতাবাসের কর্মীদের সঙ্গে আলোচনা করেছেন এরিক গারসেটি। সেখানে তিনি বলেন, দুই দেশের মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, এর কারণে ‘যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্ক সাময়িক সময়ের’ জন্য খারাপ হতে পারে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net