মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা

by ঢাকাবার্তা ডেস্ক
গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

স্টাফ রিপোর্টার।।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প এলাকায় পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তুসকা গার্মেন্টস কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে কয়েজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে শ্রমিকরা আন্দোলনে নামেন। দুপুরের পর থেকে কোনাবাড়ী বিসিক এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ীর তুসকা কারখানা এলাকায় আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পরে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাবের একাধিক টিম কাজ করছে।

গাজীপুর সংঘর্ষ-১

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৮টার দিকে চান্দনা চৌরাস্তা-শিববাড়ি সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এরপর মহানগরীর বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে কাঠ, গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরের পর শ্রমিকরা আবারও আন্দোলন শুরু করেন। প্রথমে কোনাবাড়ী বিসিক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করেন। এরপর মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন। পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তুসকা গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন। তখন সংঘর্ষ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হন।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, ‘শ্রমিকদের প্রথমে আমরা শান্ত থাকতে অনুরোধ করি। তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে আন্দোলনে নামেন এবং নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে।’ গাজীপুর-২ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক বলেন, ‘পুলিশের সঙ্গে শ্রমিকদের কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি।’

 

আরও পড়ুন: তৃণমূল বিএনপি ভোটে যাচ্ছে, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ‘চেষ্টা’

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net