বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

আবারও দেখা গেলো দীপিকা ম্যাজিক

‘ফাইটার’ ছবিতে এমন কারিশমাই দীপিকা দেখাবেন হৃতিকের সঙ্গে জুটি বেঁধে। তার ঝলক মিলল, ছবির নতুন গান ‘শের খুল গয়ে’তে

by ঢাকাবার্তা ডেস্ক
আবারও দেখা গেলো দীপিকা ম্যাজিক

বিনোদন ডেস্ক।।

দীপিকা পাড়ুকোনের নতুন ছবি কিংবা গানের প্রতি দর্শকদের আলাদা আগ্রহ থাকে। তার সঙ্গে যদি যোগ হয় হৃতিক রোশনের মতো সুপারস্টার, তাহলে তো কথাই নেই। একেই বলে আগুন রসায়ন। ‘ফাইটার’ ছবিতে এমন কারিশমাই দীপিকা দেখাবেন হৃতিকের সঙ্গে জুটি বেঁধে। তার ঝলক মিলল, ছবির নতুন গান ‘শের খুল গয়ে’তে। গতকালই গানটি উন্মুক্ত করা হয়। যেখানে ডিস্কো স্টাইলে হৃতিককে টেক্কা দিয়েছেন দীপিকা। খোলামেলা রূপে দীপিকার পারফরম্যান্স যেন ম্যাজিক ছড়িয়েছে। প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।

 

‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হলো বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে। প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। অপেক্ষা পরের বছরের। ২০২৪ সালের ২৬শে জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।

 

আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ সিনেমার প্রথম গান প্রকাশ্যে

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net