বুধবার, মার্চ ১১, ২০২৬

ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হয়।

by ঢাকাবার্তা ডেস্ক
ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

বিদেশ ডেস্ক।।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চতুর্থবারের মতো শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের ‘ঐতিহাসিক’ নীতির কথা উল্লেখ করে রিপাবলিকান আইন প্রণেতা ক্লডিয়া টেনি বিষয়টি সামনে আনেন। ক্লডিয়া টেনি তার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তিতে তার ভূমিকার জন্য ট্রাম্পকে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক হয়। এতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবৃতিতে টেনি বলেন, ‘প্রায় ৩০ বছরের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রথম নতুন শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক দশক ধরে আমলা, বৈদেশিক নীতির বিশেষজ্ঞরা এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জোর দিয়ে বলে আসছিল, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো শান্তি চুক্তি অসম্ভব। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তা মিথ্যা প্রমাণ করেছিলেন।’

এই মনোনয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে রিপাবলিকান এই কংগ্রেসওম্যান বলেন, ‘আব্রাহাম অ্যাকর্ডস চুক্তিতে ট্রাম্পের প্রচেষ্টা ছিল নজিরবিহীন। নোবেল শান্তি পুরস্কার কমিটি তার সেই অবদান অস্বীকার করে চলেছে, যা তার মনোনয়নের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিচ্ছে।’ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে তার দেশ ‘দুর্বল নেতৃত্ব’ প্রত্যক্ষ করছে বলে দাবি করেন টেনি। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মঞ্চে জো বাইডেনের দুর্বল নেতৃত্ব যখন আমাদের দেশের সুরক্ষা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, তখন ট্রাম্পকে তার শক্তিশালী নেতৃত্ব এবং বিশ্ব শান্তি অর্জনের বিষয়ে তার প্রচেষ্টাকে আমাদের স্বীকৃতি দিতে হবে।’

উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো আব্রাহাম অ্যাকর্ডস শান্তি চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেন নরওয়েজিয়ান পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-গজেড্ডে। বার্তা সংস্থা রয়টার্সকে ক্রিশ্চিয়ান বলেন, ‘ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের জন্য তাকে মনোনীত করা হয়। এটি একটি অনন্য চুক্তি।

এর আগে ২০১৯ সালে উত্তর কোরিয়ার সঙ্গে তার কূটনৈতিক প্রচেষ্টার জন্য নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছিলেন ক্রিশ্চিয়ান।

 

আরও পড়ুন: রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন পুতিন

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net