বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

প্রতিবেদনের তথ্য বলছে, গত এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৫ হাজার ৫৩৫টি।

by ঢাকাবার্তা ডেস্ক
এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৫ শতাংশ

বাণিজ্য ডেস্ক।।

দেশের আর্থিক খাতে গত এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪ দশমিক ৫৮ শতাংশ। গত ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬টি, যা তার আগের অর্থবছরে ছিল ৮ হাজার ৫৭১টি।  মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনের তথ্য বলছে, গত এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৫ হাজার ৫৩৫টি। প্রসঙ্গত, গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজন লেনদেনের সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গেট বন্ধ করে বিক্ষোভ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net