শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

কারওয়ানবাজার যাবে গাবতলীতে

জধানীর অন্যতম পাইকারি বাজারের কাঁচামালের দোকান গাবতলী আমিনবাজারে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। আমিনবাজারে গড়ে তোলা হয়েছে ভবন।

by ঢাকাবার্তা ডেস্ক
কারওয়ানবাজার যাবে গাবতলীতে

বাণিজ্য ডেস্ক।।

কারওয়ানবাজার ঝুঁকিতে আছে, সেখানে কোনো ঝুঁকিপূর্ণ ভবন রাখা হবে না। কারওয়ানবাজার থেকে সরানো হবে পাইকারি মার্কেট, জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার (১৮ মার্চ) বিকালে আমিনবাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।  রাজধানীর অন্যতম পাইকারি বাজারের কাঁচামালের দোকান গাবতলী আমিনবাজারে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। আমিনবাজারে গড়ে তোলা হয়েছে ভবন। সেকারণে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এসময় কাঁচামাল আড়ৎ ব্যবসায়ীরা বলেন, গাবতলীতে কাঁচাবাজার স্থানান্তরের জন্য এখনও তেমন অবকাঠামো তৈরি হয়নি। সিটি করপোরেশন কাঁচাবাজার স্থানান্তর করার ক্ষেত্রে কতখানি আন্তরিক সে প্রশ্নও তোলেন কাওরান বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা।  প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কারওয়ান বাজারকে একটি বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।কাওরান বাজারের কাঁচাবাজার দ্রুত গাবতলীতে স্থানান্তরে ব্যবসায়ীদের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

আরও পড়ুন: বন্ধ করা হচ্ছে বেইলি রোডের ১২ রেস্তোরাঁ

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net