বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার খবরে সিটি ব্যাংকের শেয়ারের দরপতন

আজ সকাল ১০টা পর্যন্ত সেশনের শুরুতে সিটি ব্যাংকের শেয়ারের দাম ২.৬২ শতাংশ কমে ২২.৩০ টাকায় স্থির হয়।

by ঢাকাবার্তা ডেস্ক
Basic Bank- City Bank

বাণিজ্য ডেস্ক।।

সমস্যাগ্রস্ত রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার খবরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (৯ এপ্রিল) সিটি ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে।    সোমবার (৮ এপ্রিল) একাধিক গণমাধ্যমে ব্যাংক দুটির একীভূত হওয়ার খবর প্রকাশিত হয়। আজ সকাল ১০টা পর্যন্ত সেশনের শুরুতে সিটি ব্যাংকের শেয়ারের দাম ২.৬২ শতাংশ কমে ২২.৩০ টাকায় স্থির হয়।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, সিটি ও বেসিক ব্যাংকের একীভূত হওয়ার খবরে বিনিয়োগকারীরা তেমন একটা খুশি নন; কারণ তারা মনে করেন, এই একীভূতকরণ তাদের কোনো উল্লেখযোগ্য সুবিধা দিতে পারবে না। সেশন চলাকালীন ৩৬টি ব্যাংকের শেয়ারের মধ্যে ১১টি ব্যাংকের শেয়ারের দাম কমেছে, ৪টির দাম বেড়েছে, ২১টি ব্যাংকের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে গিত ১৮ মার্চ এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংক স্বেচ্ছায় একীভূত হওয়ার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। একীভূতকরণের ঘোষণায় এক্সিম ব্যাংকের শেয়ারের দাম ১০ টাকার ফেস ভ্যালুর নিচে নেমে যায়। বর্তমানে ব্যাংকটির প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে ৯.৫০ টাকায়।

 

আরও পড়ুন: দেশের ব্যাংক ইতিহাসে সর্বোচ্চ ২,৩৩৫ কোটি টাকা নিট মুনাফা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net