বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

‘দিদির শপথ’ নামে তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ

সাংবাদিক বৈঠকে অমিত মিত্র জানান, এই নির্বাচনি ইশতেহার আসলে ‘দিদির শপথ’। দেশের মানুষকে তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল।

by ঢাকাবার্তা ডেস্ক
‘দিদির শপথ’ নামে তৃণমূল কংগ্রেসের ইশতেহার প্রকাশ

বিদেশ ডেস্ক।।

ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরু হচ্ছে শুক্রবার। সাত ধাপের নির্বাচনের প্রথম ধাপে ওই দিন ভোট হবে। ভোট  শুরুর মাত্র দুই দিন আগে, বুধবার (১৭ এপ্রিল) পশ্চিমবঙ্গের শাসক দল ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’-এর অন্যতম দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস নিজেদের নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দলের ১০টি প্রতিশ্রুতি পাঠ করেছেন। তবে একে প্রথাগত ‘ইশতেহার’ বলতে চাইছে না তৃণমূল। একে বলা হচ্ছে ‘দিদির শপথ’। কেন্দ্রে ‘ইন্ডিয়া’ সরকার গঠন করলে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

সাংবাদিক বৈঠকে অমিত মিত্র জানান, এই নির্বাচনি ইশতেহার আসলে ‘দিদির শপথ’। দেশের মানুষকে তিনি যে যে প্রতিশ্রুতি দেবেন তা পূরণ করার শপথ নিয়েছে তৃণমূল। বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, সাঁওতালি (অলচিকি) ও নেপালি- এই ৬টি ভাষায় তৃণমূলের ইশতেহার প্রকাশ করা হয়েছে।

তৃণমূলের এই ১০টি প্রতিশ্রুতিতে ১০০ দিনের কাজ থেকে শুরু করে রেশন, সিলিন্ডার, আবাসনের পাশাপাশি সিএএ, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধির মতো আইনের কথাও উঠে এসেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই যেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একাধিক প্রকল্প এবং প্রতিশ্রুতির বিকল্প ঘোষণা করেছে তৃণমূল। এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির পক্ষ থেকে ‘মোদির নিশ্চয়তা’ নামে দলের ইশতেহার গুরুত্ব পাচ্ছে। বিজেপির এই প্রচারের পাল্টা পদক্ষেপ হিসেবে ‘দিদির শপথ’ সামনে আনলো তৃণমূল। এতে বিজেপির বিভিন্ন প্রকল্পের বিকল্প প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজেপি সিএএ, এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধির মতো যে সব আইন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি তা সম্পূর্ণ বিলোপ করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।

 

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net