বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার

by ঢাকাবার্তা
আনোয়ার হোসেন মঞ্জু

স্টাফ রিপোর্টার ।।

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন মঞ্জু একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাংবাদিক, যিনি পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং এরশাদ সরকার ও হাসিনা সরকারের সাবেক মন্ত্রী। নানা মেয়াদে নানান মন্ত্রণালয় সামলেছেন তিনি। পানিসম্পদ, যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের (১৯৮৬,১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪) নির্বাচিত সংসদ সদস্য ছিলেন প্রভাবশালী এ রাজনীতি। সর্বশেষ নির্বাচনে তিনি নৌকার টিকিট পেয়েও পরাজিত হন।

তিনি জাতীয় পার্টির একটি অংশের নেতা, যা জেপি নামে পরিচিত। তার বাবা তফাজ্জল হোসেন মানিক মিয়া একজন নামকরা রাজনীতিবিদ এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা ছিলেন। আনোয়ার হোসেন মঞ্জু ১৯৭২-১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।

মানিক মিয়া এবং আনোয়ার হোসেন মঞ্জু, পিতা-পুত্র উভয়েই জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net