শনিবার, মার্চ ৭, ২০২৬

‘আলো’র মুখ দেখলেন শ্রীদেবীকন্যা

by ঢাকাবার্তা
দেবারায় জাহ্নবী

ডেস্ক রিপোর্ট ।।

জাহ্নবী কাপুর খুব ভালো অভিনয় করেন, এমন দাবি তাঁর পাড় ভক্তও করবেন না। তবে ভালো অভিনেত্রী না হয়েও ব্যবসায়িক সাফল্য পাওয়ার নজির বলিউডে অনেক আছে। কিন্তু ‘ধড়ক’ দিয়ে শুরু করা জাহ্নবী অভিনীত কোনো সিনেমাই বক্স অফিসে সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। অবশেষে ‘আলো’র মুখ দেখলেন শ্রীদেবীকন্যা। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘দেবারা: পার্ট ১’ ব্যবসায়িক সাফল্য পাচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত শুক্রবার মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে কোরাতলা শিবার ছবিটি। প্রথম দিনেই আয় করে ৯০ কোটি রুপি।

‘দেবারা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘দেবারা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

নতুন খবর, গত বুধবার পর্যন্ত মুক্তির ৬ষ্ঠ দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছে।

ভারতীয় বক্স অফিস থেকে ছবিটির আয় ২০০ কোটি রুপি। জাহ্নবী অভিনীত এটিই প্রথম সিনেমা যা ২০০ কোটির মাইলফলক স্পর্শ করল। এর আগে তাঁর অভিষেক সিনেমা ‘ধড়ক’ ৭৫ কোটির মতো আয় করেছিল।

‘দেবারা’ ছবিতে প্রধান চরিত্রে আছেন এনটিআর জুনিয়র, খল চরিত্রে দেখা গেছে বলিউড তারকা সাইফ আলী খানকে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net