সোমবার, এপ্রিল ২০, ২০২৬

শবে কদর উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

by ঢাকাবার্তা
মোনাজাতরত মুহাম্মদ ইউনূস। ফাইল ফটোর গ্রাফিক, গালা

স্টাফ রিপোর্টার ।। 

পবিত্র শবে (লাইলাতুল কদর) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

কদরের রাতের ফজিলত

বৃহস্পতিবার (২৭ মার্চ) চীন সফরে থাকা অবস্থায় এক বাণীতে তিনি বলেন, লাইলাতুল কদর এক বরকতময় ও মহিমান্বিত রজনী। এই রাতে সমগ্র মানবজাতির পথনির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাজিল হয়।

আল্লাহর বিশেষ অনুগ্রহ

  • আল্লাহ তায়ালা এ রাতকে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ ঘোষণা করেছেন।
  • এই রাতে ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম।
  • আল্লাহর অশেষ রহমত, বরকত ও মাগফেরাত বর্ষিত হয়।

মানবকল্যাণের আহ্বান

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মহান আল্লাহ যেন আমাদের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন।”

দেশের জন্য দোয়া

তিনি আরও বলেন, “এই মহিমান্বিত রাতে আমি মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net