শনিবার, মার্চ ১৪, ২০২৬

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ: ঢাকায় ১৩৫০ টাকা, ঢাকার বাইরে ১১৫০ টাকা

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরু, খাসি ও বকরির চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। ঢাকায় প্রতি পিস গরুর চামড়া ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকার নিচে কেনা যাবে না—রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা, যা গত বছরের মতোই। তবে ঢাকার বাইরে দাম ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। খাসির লবণযুক্ত চামড়ার দাম এবার ২ টাকা বাড়িয়ে ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়া ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে কাঁচা চামড়ার দাম নির্ধারণ বিষয়ক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। গত বছর ঢাকার বাইরে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম ছিল ৫০ থেকে ৫৫ টাকা, খাসির চামড়া ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়া ১৮ থেকে ২০ টাকা।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net