স্টাফ রিপোর্টার ।।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষর করেন।

আতিকা ইসলাম, যখন র্যাব-৮ এর অধিনায়ক ছিলেন। ফাইল ফটো
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাঁদের অবসরে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী তাঁরা অবসর-সুবিধা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
