মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

ডেটা জার্নালিজমে ক্যারিয়ারের সুযোগ, এমআরডিআই দিচ্ছে দুই মাসের ফেলোশিপ

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের কাজ নয়; ডেটার গভীর বিশ্লেষণ থেকে সত্যকে খুঁজে আনা এখন আধুনিক সাংবাদিকতার অন্যতম শক্তি। তরুণদের এই দক্ষতায় উজ্জীবিত করতে মিডিয়া ডেভেলপমেন্ট সংস্থা এমআরডিআই চালু করেছে দুই মাসের ডেটা জার্নালিজম ফেলোশিপ প্রোগ্রাম।

কারা আবেদন করতে পারবেন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা, শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী বা তরুণ সাংবাদিকরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা তিন বছরের কম হতে হবে।

প্রোগ্রামের সুবিধা

দুই মাসের ফেলোশিপের আওতায় সপ্তাহে দুই দিন ক্লাস থাকবে। নির্বাচিত ফেলোরা হাতে-কলমে প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও সার্টিফিকেট পাবেন।

নির্বাচনের নিয়ম

আগ্রহীরা এমআরডিআই নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার নেওয়া হবে। সেখান থেকে ১২ জনকে চূড়ান্তভাবে ফেলো হিসেবে বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে এমআরডিআই-এর সিদ্ধান্তই চূড়ান্ত।

নিয়মাবলি

  • নির্বাচিত ফেলোদের দুই মাস নিয়মিত প্রশিক্ষণে উপস্থিত থাকতে হবে।
  • ক্লাসওয়ার্ক ও অ্যাসাইনমেন্টে সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক।
  • সংবেদনশীল তথ্য ব্যবহারে গোপনীয়তা রক্ষা করতে হবে।
  • তৈরি করা যেকোনো প্রতিবেদন বা ডেটা মেধাস্বত্ত্ব হিসেবে বিবেচিত হবে।
  • নিয়ম ভঙ্গ করলে ফেলোশিপ বাতিল হতে পারে।

আবেদন ও সময়সীমা

ফেলোশিপে আবেদন করার শেষ তারিখ ৩০ আগস্ট ২০২৫। আবেদন করতে ভিজিট করুন: এখানে ক্লিক করুন

ডেটা জার্নালিজম শিখে যারা পেশাগত জীবনে দ্রুত এগিয়ে যেতে চান, তাদের জন্য এই ফেলোশিপ হতে পারে দারুণ এক সুযোগ।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net