বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

টাইগারদের দাপুটে শুরু, নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

by ঢাকাবার্তা
ম্যাচ সেরা তাসকিন আহমেদ

ডেস্ক রিপোর্ট ।।

সিলেটে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ব্যাটে-বলে সমান দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেন লিটন দাসের দল।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন তেজা নিদামানুরু। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন, সাইফ হাসান নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক লিটন দাস ২৬ বলে ফিফটি তুলে নিয়ে অপরাজিত ৫৪ রান করেন, সাইফ হাসান ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

২৯ বলে অপরাজিত ৫৪ রান করেছেন লিটন দাস

২৯ বলে অপরাজিত ৫৪ রান করেছেন লিটন দাস

এই ম্যাচে লিটন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের ১৩তম ফিফটি তুলে নেন, যা সাকিব আল হাসানের রেকর্ডের সমান। সাইফ হাসান দুই বছর পর দলে ফিরে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে, সোমবার সন্ধ্যা ৬টায়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net