শনিবার, মার্চ ১৪, ২০২৬

কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের হামলা

by ঢাকাবার্তা

বিবিসি ।।

কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামাস নেতাদের লক্ষ্য করে সীমিত পরিসরে এ হামলা চালানো হয়েছে। তবে কোথায় হামলা হয়েছে, তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।

ইসরায়েলের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, কাতারে অবস্থানরত হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, দোহায় সংগঠনের একটি মধ্যস্থতাকারী প্রতিনিধিদল বৈঠক করছিল, তখনই তারা হামলার শিকার হন।

এ ঘটনায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি তীব্র নিন্দা জানান। তিনি বলেন, রাজধানীর একটি আবাসিক ভবনে হামলা হয়েছে, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য অবস্থান করছিলেন।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net