সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আবরার ফাহাদ হত্যা: নিষিদ্ধ ছাত্রলীগের ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

by ঢাকাবার্তা
আবরার ফাহাদ

স্টাফ রিপোর্টার ।। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। পরে আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা

  • মেহেদী হাসান রাসেল – সাবেক বুয়েট ছাত্রলীগ নেতা
  • মো. অনিক সরকার – সাবেক বুয়েট ছাত্রলীগ নেতা
  • মেহেদী হাসান রবিন – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • ইফতি মোশাররফ সকাল – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. মনিরুজ্জামান মনির – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. মেফতাহুল ইসলাম জিয়ন – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. মাজেদুর রহমান মাজেদ – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. মুজাহিদুর রহমান – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • খন্দকার তাবাককারুল ইসলাম তানভীর – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • হোসাইন মোহাম্মদ তোহা – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. শামীম বিল্লাহ – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • এ এস এম নাজমুস সাদাত – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মোর্শেদ অমর্ত্য ইসলাম – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মুনতাসির আল জেমি – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী (পলাতক)
  • মো. শামসুল আরেফিন রাফাত – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. মিজানুর রহমান – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • এস এম মাহমুদ সেতু – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী (পলাতক)
  • এহতেশামুল রাব্বি তানিম – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী (পলাতক)
  • মুজতবা রাফিদ – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী (পলাতক)

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা

  • মুহতাসিম ফুয়াদ হোসেন – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মো. আকাশ হোসেন – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • মুয়াজ আবু হুরায়রা – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • অমিত সাহা – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী
  • ইশতিয়াক আহমেদ মুন্না – সাবেক বুয়েট ছাত্রলীগ কর্মী

রায়ের পর আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়।”

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net