মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আগামী বছরে মোট ছুটি ২৮ দিন, এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সব মিলিয়ে আগামী বছর ছুটি থাকবে ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্রবার ও শনিবারে, যা সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net