শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তি আসামে

প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৫.৮ বলে রেকর্ড পাওয়া গেছে।

by ঢাকাবার্তা
লাল ব্যাকগ্রাউন্ডে ভূমিকম্পজনিত প্রতীকী ফাটল। গেটিচিত্র

স্টাফ রিপোর্টার ।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ভূমিকম্পে অনেকেই ঘরবাড়ি থেকে বের হয়ে আসেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসাম রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে। প্রাথমিকভাবে রিখটার স্কেলে এর মাত্রা ৫.৮ বলে রেকর্ড পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল আসামের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার জানিয়েছেন, উৎপত্তিস্থলটি আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে, আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি এলাকায়। তাঁর মতে, এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা যায়।

এর আগে, দুই সপ্তাহ আগেই আফগানিস্তানে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে অন্তত ৮০০ মানুষ নিহত হয় এবং আরও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। ভূমিকম্পটি পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কাছে আঘাত হানে। দুর্যোগপূর্ণ ওই অঞ্চলে উদ্ধারকাজ চালাতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ ত্রাণ সহায়তা নিয়ে এগিয়ে আসে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net