শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে জাতীয় বেতন কমিশনের উদ্যোগ

একটি আধুনিক ও ন্যায়সংগত বেতন কাঠামো তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

সরকারি চাকরিজীবীদের জন্য ন্যায়সংগত ও কার্যকরী বেতন কাঠামো প্রণয়নে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন–২০২৫। এ লক্ষ্যে চার ধরনের প্রশ্নমালা তৈরি করা হয়েছে, যার মাধ্যমে অনলাইনে মতামত নেওয়া হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চার ধরনের প্রশ্নমালা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ও সামগ্রিক কাঠামো সংস্কারের জন্য চারটি ভিন্ন প্রশ্নমালা প্রস্তুত করা হয়েছে।

  • চাকরিজীবীদের জন্য একটি
  • সাধারণ জনগণের জন্য একটি
  • প্রতিষ্ঠানের জন্য একটি
  • অ্যাসোসিয়েশন বা সমিতির জন্য একটি

সংশ্লিষ্ট যে কেউ এসব প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে পারবেন।

সময়সীমা ও অংশগ্রহণ প্রক্রিয়া

সব প্রশ্নমালা কমিশনের ওয়েবসাইট paycommission2025.gov.bd -এ পাওয়া যাবে। আগামী ১৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে আগ্রহী চাকরিজীবী, ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সমিতি অনলাইনে প্রশ্নমালা জমা দিতে পারবেন।

অ্যাসোসিয়েশন বা সমিতির কেউ কমিশনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চাইলে নির্ধারিত প্রশ্নমালা পূরণ করে আগ্রহ জানাতে পারবেন।

কমিশনের আহ্বান

জাতীয় বেতন কমিশন জানিয়েছে, কার্যকরী ও বাস্তবভিত্তিক সুপারিশ প্রণয়নে সবার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই একটি আধুনিক ও ন্যায়সংগত বেতন কাঠামো তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net