রবিবার, মার্চ ৮, ২০২৬

ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটি

এস আলমের প্রায় ১ লাখ কোটি টাকার ঋণসংক্রান্ত অনিয়মে মুনিরুল মওলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

by ঢাকাবার্তা
মুহাম্মদ মুনিরুল মওলা

স্টাফ রিপোর্টার ।।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, যা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। পাশাপাশি, তাঁর অনিয়মের অভিযোগ তুলে ধরে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

আজ রোববার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অতিরিক্ত এমডি ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মুহাম্মদ মুনিরুল মওলা

আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মুহাম্মদ মুনিরুল মওলা

ব্যাংকের নির্ভরযোগ্য সূত্র জানায়, চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের ঋণসংক্রান্ত অনিয়মে মুনিরুল মওলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের তদন্তে এস আলম-সংশ্লিষ্ট প্রায় ১ লাখ কোটি টাকার ঋণে অনিয়ম ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ এমডিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ ব্যাংককে তাঁর অপসারণের জন্য চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দেয়। এরপর ব্যাংকের অনিয়ম তদন্তে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়।

মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে মুহাম্মদ মুনিরুল মওলা

মোহাম্মদ এ আরাফাতের সঙ্গে মুহাম্মদ মুনিরুল মওলা

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এস আলম পালিয়ে গেলেও এমডি বহাল থাকায় ব্যাংকের কর্মকর্তারা ক্ষুব্ধ ছিলেন। তাই পর্ষদ বাধ্য হয়ে তাঁকে ছুটিতে পাঠিয়েছে। নিরীক্ষা প্রতিবেদন বাস্তবায়নের স্বচ্ছতার জন্যও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net