বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

জাকসুর ভিপি হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জিতু

জিএস পদে জয় পেয়েছেন জাবি ছাত্রশিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম।

by ঢাকাবার্তা
আবদুর রশীদ জিতু

জাবি প্রতিনিধি ।। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আবদুর রশীদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ পেয়েছেন ২ হাজার ৩৯২ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি সমন্বিত শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ হাজার ৯৩০ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পান ১ হাজার ২৩৮ ভোট।

জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের উচ্ছ্বাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের উচ্ছ্বাস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ সেপ্টেম্বর ২০২৫

যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আল হাসান (পুরুষ) ও আয়েশা সিদ্দিকা মেঘলা (নারী)।

অন্যান্য পদে নির্বাচিতরা

  • পরিবহন ও যোগাযোগ সম্পাদক: তানভীর রহমান
  • খাদ্যনিরাপত্তা সম্পাদক: হুসনি মোবারক
  • সমাজসেবা সম্পাদক: আহসান লাবিব
  • সহ সমাজসেবা সম্পাদক: তৌহিদ হাসান (পুরুষ), নিগার সুলতানা (নারী)
  • তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: রাশেদুল ইসলাম
  • ক্রীড়া সম্পাদক: মাহাদী হাসান (সহ, পুরুষ), ফারহানা আকতার (সহ, নারী)
  • সাংস্কৃতিক সম্পাদক: মহিবুল্লাহ শেখ
  • সহ সাংস্কৃতিক সম্পাদক: রায়হান উদ্দীন
  • সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: জাহিদুল ইসলাম

কার্যকরী সদস্য পদে (পুরুষ) নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী চিশতী, আবু তালহা ও তরিকুল ইসলাম। নারী কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন নুসরাত জাহান, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান।

নির্বাচনী প্রেক্ষাপট

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ ভোট দিয়েছেন। জাকসুর ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোট গ্রহণ শেষে সিনেট ভবনে টানা ৪০ ঘণ্টা গণনার পর শনিবার রাতে ফল ঘোষণা করা হয়।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net