মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

দেশজুড়ে বৃষ্টি, তাপমাত্রা কমছে না, বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি

বঙ্গোপসাগরে দু-এক দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ আরও বাড়াতে পারে।

by ঢাকাবার্তা
মেঘ ও বৃষ্টি। গেটিচিত্র

স্টাফ রিপোর্টার ।।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজও হয়েছে একাধিকবার। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে এই বৃষ্টিপাত শুরু হয়েছে। তাঁরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে দু-এক দিনের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ আরও বাড়াতে পারে। তবে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, তার পরিমাণ খুব বেশি নয় এবং আগামীকাল শনিবার থেকে তা কিছুটা কমে যেতে পারে।

চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই দেশে বৃষ্টির পরিমাণ কমেছে এবং একই সঙ্গে বেড়েছে তাপমাত্রা। ১ সেপ্টেম্বর সিলেটে সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর কয়েক দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিহীন ছিল। তবে গত দুই দিন ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়েছে। আজ শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ফরিদপুরে, ৪২ মিলিমিটার, আর ঢাকায় ছিল ২২ মিলিমিটার।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, আজ দুপুরের পর রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, তবে তা খুব বেশি হবে না। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে এবং রোববারের পর আবার তা বাড়তে পারে।

বৃষ্টিপাত কিছুটা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে গরম কমছে না। এর প্রধান কারণ বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি। তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, বর্তমানে মৌসুমি বায়ু আগের চেয়ে কিছুটা বেশি সক্রিয় এবং কয়েক দিন আগে হওয়া লঘুচাপ ও স্থল নিম্নচাপের কারণে জলীয়বাষ্পের পরিমাণ বেড়েছে, যা বৃষ্টিপাত বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net