বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

সিলেটে পা রেখে হামজার প্রতিক্রিয়া: ‘ইনশা আল্লাহ, উইন খরমু’

by ঢাকাবার্তা
হামজা চৌধুরী

সিলেট প্রতিনিধি ।।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অভিষেকের লক্ষ্যে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন ইংলিশ প্রিমিয়ার লিগ অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরী। আজ দুপুর পৌনে ১২টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁর আগমনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী, বাফুফে কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা তাঁকে স্বাগত জানাতে ভিড় করেন।

ভিআইপি গেট দিয়ে বেরোনোর সময় ভিড়ের চাপে সামলাতে হিমশিম খেতে হয় হামজাকে। শত শত ক্যামেরা, মোবাইল ফোনের ফ্ল্যাশ আর মানুষের কোলাহলের মধ্যেও হাসিমুখে সবার সঙ্গে কথা বলেন তিনি। উপস্থিত সবার উচ্ছ্বাসের জবাবে সিলেটি ভাষায় জানান, ‘ইনশা আল্লাহ, আমরা উইন খরমু।’

হামজা চৌধুরী

হামজা চৌধুরী

তাঁর কাছে জানতে চাওয়া হয় ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে। উত্তরে হামজা বলেন, ‘আমার বড় স্বপ্ন আছে। কোচ হাভিয়েরের সঙ্গে কাজ করব। ইনশা আল্লাহ, আমরা উইন করিয়া প্রোগ্রেস করতে পারমু।’

তবে বিমানবন্দরে কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ব্যবস্থা ছিল না। ভিড়ের মধ্যে সংবাদকর্মী ও ইউটিউবারদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেশ বেগ পেতে হয় হামজাকে।

সংক্ষিপ্ত কথাবার্তা শেষে পরিবারের সদস্যদের সঙ্গে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেন তিনি।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net