বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ফিলিস্তিনের প্রতি সংহতি, মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা

by ঢাকাবার্তা
মালদ্বীপ, ফিলিস্তিন ও ইসরায়েল

ডেস্ক রিপোর্ট ।।

ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলি নাগরিকদের জন্য প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে মালদ্বীপ। দেশটির পার্লামেন্টে আইন পাসের পর প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অনুসমর্থনের মাধ্যমে আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত কার্যকর হয়।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, এই সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ এবং ইসরায়েলের জাতিগত নিধনের জবাবে নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মুইজ্জুর অনুসমর্থন সরকারের কঠোর অবস্থানকেই তুলে ধরছে।

ইসরায়েলিদের ভ্রমণে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট কার্যালয়ের একজন কর্মকর্তা। এ বিষয়ে আগে থেকেই সরকারের মিত্র দল এবং বিরোধী দলগুলো চাপ দিয়ে আসছিল।

ইসরায়েলও ইতিপূর্বে নিজ দেশের নাগরিকদের মালদ্বীপ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে মালদ্বীপে ২ লাখ ১৪ হাজার বিদেশি পর্যটক এলেও, তাঁদের মধ্যে মাত্র ৫৯ জন ছিলেন ইসরায়েলি।

১৯৯০-এর দশকের শুরুতে মালদ্বীপ ইসরায়েলিদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়। ২০১০ সালে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও দেখা যায়।

 

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net