মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

জুলাইয়ের শুরুতেই ৩ দিনের টানা সরকারি ছুটি

পবিত্র আশুরা পালিত হবে ৬ জুলাই রোববার

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।।

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর—আসছে জুলাই মাসের প্রথম সপ্তাহে তারা টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন। কারণ, আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে এবং এদিন সরকারি ছুটি থাকবে। এর আগে ৪ ও ৫ জুলাই যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ছুটি উপভোগ করার সুযোগ তৈরি হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বৃহস্পতিবার দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী, শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং ১০ মহররম, অর্থাৎ আশুরা পালিত হবে ৬ জুলাই রোববার। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়।

এর আগে গত পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করেছেন। যদিও মূলত ৫ থেকে ১০ জুন ছুটি নির্ধারিত ছিল, পরে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ছুটি বাড়িয়ে ১০ দিন করা হয়। তবে সেই ছুটি ভারসাম্য রাখতে ১৭ ও ২৪ মে, দুই শনিবার অফিস চালু রাখা হয়েছিল।

উল্লেখ্য, এরও আগে ঈদুল ফিতরের সময় সরকারি ছুটি ছিল ৯ দিন। বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন, যাদের জন্য এসব ছুটি কর্মজীবনে বাড়তি আনন্দ এনে দিচ্ছে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net