মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঢাকায় নেতানিয়াহুর ছবিতে জুতাপেটার খবর টাইমস অব ইসরায়েলে

গাজা হামলার প্রতিবাদে রাজধানীতে বিশাল র‍্যালি

by ঢাকাবার্তা
মার্চ ফর গাজায় নেতানিয়াহুর গালে জুতামারা ছবি

ডেস্ক রিপোর্ট ।।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে জুতাপেটার ঘটনাটি প্রকাশ করেছে প্রভাবশালী ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

শনিবার (১২ এপ্রিল) ‘বাংলাদেশে প্রায় ১ লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি’ শিরোনামে সংবাদটি প্রকাশ করে গণমাধ্যমটি।

টাইমস অব ইসরায়েল জানায়, রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ লাখ মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। হাজার হাজার বিক্ষোভকারীর হাতে ছিল শত শত ফিলিস্তিনি পতাকা এবং তারা ‘ফ্রি ফ্রি, ফিলিস্তিন’ স্লোগান দেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি পিটিয়েছেন। তাদের অভিযোগ, এই তিন নেতা ইসরায়েলের মিত্র। তারা র‍্যালিতে প্রতীকী কফিন ও হতাহতদের প্রতীকী পুত্তলিকাও বহন করেন।

এছাড়া, মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র‍্যালি’ শিরোনামে।

এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, র‍্যালিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি, ইসলামিক গ্রুপ ও অন্যান্য রাজনৈতিক দল সংহতি প্রকাশ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ এবং এর জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশটির ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net