শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৪২% পর্যন্ত

মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিলে এই সুবিধা পাবেন তারা।

by ঢাকাবার্তা
বাংলাদেশ সরকারের সীল

স্টাফ রিপোর্টার ।। 

সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ানো হয়েছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের জন্য নতুন ভাতা কার্যকর করেছে অর্থ মন্ত্রণালয়। বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগের অধীন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিলে এই সুবিধা পাবেন তারা।

  • প্রশিক্ষণ কেন্দ্রে ৯ম গ্রেড বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাতা ৬০০ থেকে বেড়ে ৮০০ টাকা
  • মাঠসংযুক্ত অবস্থায় একই গ্রেডে ভাতা ৭০০ থেকে বেড়ে ১ হাজার টাকা
  • ১০ম গ্রেড বা তার নিচের কর্মচারীদের জন্য ভাতা ৫০০–৬০০ টাকা থেকে বেড়ে ৬০০–৭০০ টাকা
  • আগস্টে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়ানো হয়েছিল; প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ
  • জুলাই থেকে মূল বেতনের ওপর সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১০–১৫ শতাংশ বিশেষ সুবিধা

নতুন হার অনুযায়ী, ৯ম গ্রেড বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করলে ভাতা পাবেন ৮০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। একই গ্রেডে মাঠসংযুক্ত অবস্থায় ভাতা হবে ১ হাজার টাকা, আগে যা ছিল ৭০০ টাকা। অন্যদিকে ১০ম গ্রেড বা তার নিচের কর্মচারীদের জন্য যথাক্রমে ৬০০ ও ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে; আগে এ হার ছিল ৫০০ ও ৬০০ টাকা।

এর আগে গত আগস্টে বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের ভাতা বাড়ায় সরকার। তখন প্রশিক্ষণার্থীদের ভাতা দ্বিগুণ করা হয় এবং প্রশিক্ষকদের ভাতা বেড়ে যায় ৫০ শতাংশ পর্যন্ত। এছাড়া চলতি বছরের জুলাই থেকে সরকারি কর্মচারীরা মূল বেতনের ওপর ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা পাচ্ছেন। কর্মরতদের ক্ষেত্রে ন্যূনতম এই সুবিধা ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net