বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

বাংলাদেশসহ সাত দেশে পাকিস্তানের গড় রপ্তানি বেড়েছে শতকরা ১৬ ভাগের বেশি

স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্যমতে, ২০২৩-২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এসব দেশে সার্বিক রপ্তানির পরিমাণ ছিল ১২৫১ কোটি ৮ লাখ ৪৫ হাজার ডলার।

by ঢাকাবার্তা ডেস্ক
বাংলাদেশসহ সাত দেশে পাকিস্তানের গড় রপ্তানি বেড়েছে শতকরা ১৬ ভাগের বেশি

বিদেশ ডেস্ক।।

বাংলাদেশসহ আঞ্চলিক সাতটি দেশে ২০২৩-২৪ অর্থবছরে গত ৫ মাসে পাকিস্তানের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় গড়ে বৃদ্ধি পেয়েছে শতকরা ১৬.২৯ ভাগ। এসব দেশের মধ্যে আছে বাংলাদেশ, আফগানিস্তান, চীন, শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও মালদ্বীপ। এ সময়ে মোট ১৮৫ কোটি ৫৯ লাখ ৯৬ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্যমতে, ২০২৩-২৪ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এসব দেশে সার্বিক রপ্তানির পরিমাণ ছিল ১২৫১ কোটি ৮ লাখ ৪৫ হাজার ডলার।

এই রপ্তানির শতকরা ১৪.৮৩ ভাগ রপ্তানি হয়েছে ওই দেশগুলোতে। প্রতিবেশী দেশগুলোতে সবচেয়ে বেশি রপ্তানি তালিকার শীর্ষে আছে চীন। এর মধ্য দিয়ে বাংলাদেশ ও আফগানিস্তানকে পিছনে ফেলেছে চীন। অন্য প্রতিবেশী শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও মালদ্বীপে সীমান্ত বাণিজ্য করেছে। গত বছরে একই সময়ের ৫ মাসে চীনে রপ্তানির পরিমাণ ছিল ৮৭ কোটি ৭৪ লাখ ৪৪ হাজার ডলার। কিন্তু ৫ মাসে সেই রপ্তানি শতকরা ৩৯.৪৪ ভাগ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২২ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ডলার।

আফগানিস্তানে ২১ কোটি ৩২ লাখ ৮২ হাজার ডলার রপ্তানি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ডলার। এ সময়ে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি কমেছে শতকরা ৩১.৯১ ভাগ। আগের বছর বাংলাদেশে তারা রপ্তানি করেছিল ৩৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। কিন্তু গত বছর তা কমে দাঁড়িয়েছে ২৪ কোটি ৮৪ লাখ ৫৭ হাজার ডলারে।

শ্রীলঙ্কায় রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা ৭.৬১ ভাগ। আগের রপ্তানি ১৩ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ডলার থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার। ভারতে রপ্তানি কমেছে। আগের বছর রপ্তানি করেছে এক লাখ ১২ হাজার ডলার। তা এই ৫ মাসে কমে দাঁড়িয়েছে ৬৯ হাজার ডলার। তবে নেপালে রপ্তানি বৃদ্ধি পেয়েছে শতকরা ১৫.৪৮ ভাগ। আগের বছর ১২ লাখ ৪৬ হাজার ডলার থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৯ হাজার ডলার। মালদ্বীপে শতকরা ১৫.১০ ভাগ বৃদ্ধি পেয়েছে। আগের বছর তা ছিল ৩৩ লাখ ২৯ হাজার ডলার। বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৩২ হাজার ডলার।

 

আরও পড়ুন: ইমরান খানের মনোনয়ন জমা দেয়ার পর নির্বাচনে বেআইনি ঘোষিত তার দল

You may also like

Publisher : Khaled Saifullah Jewel
Editor : Hamim Kefayat
15/1, Paridas Road, Banglabazar, Dhaka 1100, Bangladesh
Contact : +8801712813999,
Mail : news@dhakabarta.net